April 7, 2026, 6:52 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, নিহত ১

চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে এ হামলা হয়। ঘটনার পরপরই এরশাদ উল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন বলে ইত্তেফাকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নিহত ব্যক্তির নাম সারোয়ার বাবলা বলে জানা গেছে। এদিকে, বিএনপির মিডিয়া সেল ফেসবুকে এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়,

“চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।” ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *