April 8, 2026, 10:02 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আজ (৫ নভেম্বর) পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, “আমি ভোট করব। আমি মনোনয়ন নিয়েছি। অ্যাটর্নি জেনারেল পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। তাই সময় এলে পদত্যাগ করব।”

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে সরাসরি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, “কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর যে পরিবর্তন আনা হয়েছে, তা দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী একটি অপরাধ।”

এছাড়া তিনি উল্লেখ করেন, যে রায় আপিল বিভাগে দেওয়া হবে, তা আগামী প্রজন্ম এবং দেশের গণতন্ত্রের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *