April 8, 2026, 9:58 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ, মতামত আহ্বান

জেডটিভি বাংলা ডেস্ক :
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। খসড়াটি সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের অবগতির জন্য এবং মতামত সংগ্রহের উদ্দেশ্যে বিভাগটির ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞাসহ বিদ্যমান আইন ও নীতিমালায় কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর লক্ষ্য দেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা।

খসড়ার ওপর মতামত ই-মেইলে পাঠানো যাবে: secretary@ptd.gov.bd , অথবা ডাকযোগে পাঠানো যাবে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়। মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও অংশীজনদের মতামত জানানোর শেষ তারিখ ১৫ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *