April 7, 2026, 7:17 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় ঝুট গুদাম পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ভোরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ছয়টি ঝুট গুদাম ও গুদামের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ও ভোগড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর তাদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “সকাল ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেছিল, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়।” তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

আগুনে পুড়ে গেছে ছয়টি ঝুট গুদাম এবং গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড়ের টুকরা (ঝুট)।
ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে বিষয়টি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *