May 23, 2026, 3:27 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ

জেডটিভি বাংলা ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। এ সময় তিনি নবযোগদানকারী স্নিগ্ধকে দলের পক্ষ থেকে স্বাগত জানান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সদস্যপদ গ্রহণ করেন।

বিএনপি নেতারা জানান, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের যোগদান দলের জন্য এক অনুপ্রেরণার বার্তা, কারণ তার ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক হয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *