May 23, 2026, 1:47 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক

নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক

জেডটিভি বাংলা ডেস্ক :
৪৫ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও ৪৩ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দুদকের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নুরজাহান বেগম তার সম্পদ বিবরণীতে মোট ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদ ঘোষণা দেন। তবে পারিবারিক ব্যয় বাদ দিয়ে তার ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগে আরও বলা হয়, ২০১৯ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে তিনি ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

দুদক সূত্র জানায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধেও একাধিক মামলা চলমান রয়েছে। নিজাম হাজারী পরপর তিনবার নৌকা প্রতীকে সংসদ নির্বাচনে জয়ী হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—ঢাকা ও ফেনীসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে জমি ও বাণিজ্যিক ভবন ক্রয় এবং বিদেশে অর্থ পাচার করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *