May 23, 2026, 1:11 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘আমরা কীভাবে বেঁচে থাকতে চাই?’

বিনোদন ডেস্ক :
ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই জায়গাতেই নিজের অসাধারণ অভিনয়ে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং দুটি সমালোচক পুরস্কার পেয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি চঞ্চল চৌধুরী ছবি আঁকাতেও সমান পারদর্শী। অবসর সময় পেলেই তুলি আর রঙে মিশে যান শিল্পের অন্য জগতে। সম্প্রতি তিনি দুই শিল্পীর মুখচ্ছবি এঁকে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

চঞ্চল লিখেছেন,“ছবি এঁকে আমি পরম আনন্দ পাই। অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম—জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদুর।” অভিনয় ও চিত্রকর্ম—দুটির মধ্যেই নিজের তৃপ্তি খুঁজে পান এই অভিনেতা। তার ভাষায়, “একটি চরিত্রে ভালো অভিনয় করতে পারলে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, ঠিক তেমনি একটি ভালো ছবি আঁকতে পারলেও মনটা নেচে ওঠে। বেঁচে থাকার জন্য এই আনন্দ টুকুর বিকল্প নেই আমার কাছে।”

শেষে চঞ্চল চৌধুরী ভক্তদের উদ্দেশে জীবনের এক গভীর প্রশ্ন ছুড়ে দেন— “আমরা কীভাবে বেঁচে থাকতে চাই? আমাদের জীবনটা কখন থেমে যাবে, কেউ জানি না। কিন্তু একটি ভালো কাজ মানুষকে মৃত্যুর পরেও জীবিত রাখে। প্রশ্নটা সেখানেই—আমরা কি ঘৃণা ছড়িয়ে বাঁচতে চাই, নাকি ভালো কিছু কাজ দিয়ে?”

তার এই ভাবনা ও শিল্পচর্চা আবারও মনে করিয়ে দেয়—চঞ্চল চৌধুরী কেবল একজন অভিনেতা নন, বরং একজন চিন্তাশীল শিল্পী, যিনি শিল্পের মধ্য দিয়েই জীবনের অর্থ খুঁজে বেড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *