May 23, 2026, 1:46 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এমপিওভুক্তির দাবিতে সড়ক অবরোধে নন-এমপিও শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে সড়ক অবরোধে নন-এমপিও শিক্ষকরা
এমপিওভুক্তির দাবিতে সড়ক অবরোধে নন-এমপিও শিক্ষকরা

মো. জনাব আলী :
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা পুলিশের বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ ব্যানারে সংগঠিত শিক্ষকরা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। এতে বাধা পেয়ে তারা সড়কে বসে পড়েন এবং রাস্তায় অবরোধ গড়ে তোলেন।

এ সময় শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন— “এক দফা এক দাবি, এমপিওভুক্ত করতে হবে”, “এমপিওভুক্ত না করলে ঘরে ফিরব না” ইত্যাদি।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।

এদিকে, সমস্যা সমাধানে আলোচনার জন্য সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *