May 23, 2026, 1:46 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী দুই তোরণ উদ্বোধন

রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী দুই তোরণ উদ্বোধন
রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী দুই তোরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে নতুন দুটি তোরণ ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তোরণ দুটি ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করা হয়েছে।

আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’, আর প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক এজাজ বলেন, “এসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। শহরের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি অতীতের সংগ্রামের স্মৃতিও ধরে রাখবে। শহরকে পরিষ্কার ও সুন্দর রাখাও আমাদের দায়িত্ব।”

প্রগতি সরণিতে ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনকালে তিনি উল্লেখ করেন, “এ অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাদের সাহস ও ত্যাগকে সম্মান জানাতেই এই স্থাপনাটি তৈরি করা হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ ও ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *