May 23, 2026, 1:08 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মালাইকা আরোরা: “খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়”

বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত পছন্দ ও রোমান্টিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার বিষয় হয়েছেন। নেটিজেনদের মধ্যে গুঞ্জন আছে, মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।

বর্তমানে তার নাম জড়ানো হচ্ছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। এর আগে এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, “একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ আমার পছন্দ। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”

তিনি আরও জানান, পছন্দের পুরুষকে সাহসী, প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে পারা এবং ভালো চুমু খেতে পারা উচিত। এছাড়া তিনি শক্ত চোয়াল ও স্পষ্টবাদী চরিত্রের পুরুষকে বেশি আকর্ষণীয় মনে করেন। মালাইকা তার দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, “আমি খুবই রোম্যান্টিক। ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।”

উল্লেখ্য, গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে। বলিউডে বলা হচ্ছে, তারা গত কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *