May 23, 2026, 7:48 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় উদ্ধার তৎপরতায় সাধারণ মানুষও অংশ নেয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি জানান, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী এনা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন দুই বাসের অন্তত ২০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ওসি আবু তাহের। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *