April 8, 2026, 12:28 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আসন্ন জাতীয় নির্বাচন: প্রশিক্ষণ শেষ করলেন ৪৮ হাজার পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ সদরদপ্তরের সূত্র জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করার আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ কেন্দ্রীয় ও জেলা—উভয় পর্যায়ে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে তারা পুলিশের সহায়তায় শৃঙ্খলা বজায় রাখা, ব্যালট পরিবহনের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুরক্ষায় নিয়োজিত থাকবেন। নির্বাচনকালীন নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *