April 7, 2026, 1:19 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নাসীরুদ্দীন-তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

নাসীরুদ্দীন-তাসনিম জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি

জেডটিভি বাংলা ডেস্ক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে দলটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন কমিটি গঠনের অনুমোদন দেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. তাসনিম জারা।

এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন —আর্ফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক নির্বাচনী প্রস্তুতি পরিচালনা করবে। এর আওতায় প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, প্রশিক্ষণ এবং মনিটরিং সংক্রান্ত দায়িত্ব পালন করবে কমিটি।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি আসন্ন নির্বাচনে সংগঠনভিত্তিক প্রস্তুতি জোরদার করতে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়েও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *