May 23, 2026, 2:39 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। কয়েকটি শিক্ষক সংগঠন ও সংশ্লিষ্ট মহলের আপত্তির পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গেজেট প্রকাশ করে। এতে আগস্টে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর দুইটি নতুন পদ—সহকারী সংগীত শিক্ষক ও সহকারী শারীরিক শিক্ষা শিক্ষক—বাতিল করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“সংশোধিত গেজেট জারি করা হয়েছে। পূর্বের বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুন গেজেটে শুধু দুটি শ্রেণির শিক্ষক রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক পদ থাকছে না।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রকাশিত গেজেটে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের দুটি নতুন পদ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *