May 23, 2026, 4:31 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর: নুর

এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর: নুর

জেডটিভি বাংলা ডেস্ক:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদে যাবে কি না, তা পুরোপুরি নির্ভর করবে বিএনপির ওপর।

রোববার (২ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। নুরের মতে, এনসিপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সিদ্ধান্ত অনেকটাই বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

নুরুল হক নুর বলেন, এনসিপির এমপি হওয়া বা সংসদে যাওয়াটা অনেকটাই বিএনপির ওপরে ডিপেন্ড করবে। বিএনপির নেতাদের নিয়ে অসম্মানজনক ও তীর্যক মন্তব্য করে এনসিপি যে সম্পর্ক তৈরি করেছে, তা কতটা স্থায়ী হবে, তা নিয়েও সন্দেহ আছে।

তিনি আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতার জন্য দরকষাকষি চলছে, আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ তোলা হচ্ছে। এই দ্বিমুখী আচরণ রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করছে।

জামায়াতসহ অন্য দলের সঙ্গে জোট না করার বিষয়ে নুর বলেন, আমাদের প্রকৃত অর্থে কোনো নির্বাচনী জোটের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশন কেন্দ্রিক আলোচনায় বসেছিলাম, যেখানে আমরা বিএনপির সঙ্গেও সমঝোতার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম। কারণ, বিএনপি এ প্রক্রিয়ায় বড় একটি স্টেকহোল্ডার।

নির্বাচন প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, “জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। এটি শুধু আমার ধারণা নয়, বরং অধিকাংশ রাজনৈতিক দলেরও অভিন্ন মত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *