April 7, 2026, 8:41 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে: ফয়জুল করিম

নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে: ফয়জুল করিম

জেডটিভি বাংলা ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে।

রোববার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা আয়োজিত পাঁচ দফা দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে পারে না। যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না। যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারা লাঙল চালাতে জানে না। কিন্তু এ দেশে এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান সবাই এর ব্যবহার জানে। আর সেটা হলো হাতপাখা। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।

তিনি দাবি করেন, হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এদেশের সব শ্রেণির মানুষের বিজয়, এ দেশের মানুষের শান্তির বিজয়। তাই সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ এ গণসমাবেশে সভাপতিত্ব করেন। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *