May 23, 2026, 1:11 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান: জানালেন অনুপস্থিতির কারণ

বিনোদন ডেস্ক :

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন মানেই তার ভক্তদের উৎসব। প্রতিবছরের মতো এবারও হাজারো অনুরাগী ভোর থেকেই জড়ো হয়েছিলেন মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে। কিন্তু এবছর প্রত্যাশিত সেই মুহূর্ত—বারান্দায় এসে শাহরুখের হাত নাড়ার দৃশ্য—দেখা মেলেনি। গত সোমবার (২ নভেম্বর) ৬০ বছরে পা দিয়েছেন কিং খান। কিন্তু এবার জন্মদিনের সকালে তিনি ছিলেন পরিবারের সঙ্গে আলিবাগে, দূরে মুম্বাইয়ের কোলাহল থেকে। ফলে, জন্মদিনে ভক্তদের সঙ্গে সামনাসামনি দেখা করা সম্ভব হয়নি তার।

এই অনুপস্থিতির জন্য নিজের এক্স (X) অ্যাকাউন্টে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে শাহরুখ লিখেছেন, “কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করা যাবে না। ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, তাই সবার নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি সত্যিই দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। বিশ্বাস করুন, আপনাদের দেখা পাওয়াকে আমি আপনাদের চেয়েও বেশি মিস করছি।”

শেষে কিং খান ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, “আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে দেখা করে এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। সবাইকে অনেক ভালোবাসা।”

প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিনে প্রতিবছরই ভক্তদের ঢল নামে মান্নাতের সামনে। অভিনেতার এক ঝলক দেখতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এবছর সেই ঐতিহ্য ভাঙলেও, অনলাইনে শুভেচ্ছার বন্যায় ভেসেছে শাহরুখের জন্মদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *