April 7, 2026, 3:05 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ধানমন্ডিতে ‘তারুণ্যের মিছিল’, ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার অসীম

ধানমন্ডিতে ‘তারুণ্যের মিছিল’, ধানের শীষে ভোট চাইলেন ব্যারিস্টার অসীম

জেডটিভি বাংলা ডেস্ক:

তরুণদের উচ্ছ্বাস আর রাজনৈতিক উদ্দীপনায় মুখর হয়ে উঠেছিল রাজধানীর ধানমন্ডি এলাকা। ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে রোববার (২ নভেম্বর) বিকেলে আয়োজন করা হয় ‘তারুণ্যের মিছিল’-এর।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলটি বিকেল ৪টায় ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে সিটি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে ঢাকা-১০ আসনের আওতাধীন সব থানা ও ওয়ার্ডের হাজারো নেতাকর্মী অংশ নেন।

মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু তরুণ সমাজ ভোট দিতে মুখিয়ে আছে। এই দেশের তরুণরাই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার শক্তি ও সাহস রাখে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সচেতন তরুণরা গণমানুষের দল বিএনপিকেই বেছে নেবে এবং ধানের শীষের পক্ষে রায় দেবে।

মিছিল চলাকালীন ধানমন্ডির বিভিন্ন সড়কে স্লোগান, ব্যানার ও সাউন্ডবক্সে মুখর হয়ে ওঠে পরিবেশ। নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর তারুণ্যের আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *