May 23, 2026, 8:46 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চিলমারীতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

চিলমারীতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

অনলাইন ডেস্ক:

দীর্ঘ ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন চিলমারী মডেল থানার কনস্টেবল মোঃ মোশারফ হোসেন। দেশ ও জনকল্যাণে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা।

শনিবার বিকেলে চিলমারী মডেল থানা চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সংবর্ধনা আয়োজন করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, যিনি প্রধান অতিথি হিসেবে বিদায়ী সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানান। এ সময় বক্তৃতা করেন ওসি আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়াছিন আলী, এসআই আসাদুজ্জামান, এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই রুস্তম আলী, এএসআই সবুজ মিয়া এবং কনস্টেবল মাসুদ।

চিলমারী মডেল থানার পক্ষ থেকে মোশারফ হোসেনকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ফুল ও ফেস্টুনে সাজানো একটি গাড়িতে করে সহকর্মীরা তাকে নিজ বাড়ি— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেন।

বিদায়ের সময় সহকর্মীদের মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। অনেকে বলেন, এমন সম্মানজনক বিদায় পুলিশ বাহিনীতে উদাহরণ হয়ে থাকবে।

নিজ অনুভূতি প্রকাশ করে কনস্টেবল মোশারফ হোসেন বলেন, এই আয়োজন আমার জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার ২৯ বছরের পরিশ্রমকে সার্থক করেছে।

চাকরি শেষে একজন সাধারণ কনস্টেবলকে এমন রাজকীয় বিদায় চিলমারীসহ পুরো জেলায় প্রশংসার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *