April 7, 2026, 2:57 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘ধানের শীষ’ বনাম ‘শাপলা কলি’: লড়াইয়ের ইঙ্গিত: নাসীরুদ্দীন

‘ধানের শীষ’ বনাম ‘শাপলা কলি’: লড়াইয়ের ইঙ্গিত: নাসীরুদ্দীন

জেডটিভি বাংলা ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসন্ন নির্বাচনে “ধানের শীষ” আর “শাপলা কলির” মধ্যে হবে সরাসরি লড়াই। তিনি জানিয়েছেন, এনসিপি আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি নতুন করে নির্বাচনী প্রতীক বরাদ্দের আবেদন করেছে। একইসঙ্গে তিনি বিএনপি ও জামায়াতকে নির্বাচন পেছানোর চেষ্টা না করার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। এই দুই দল যদি নিজেদের অবস্থান থেকে সরে আসে, তবে জোটে যাওয়ার চিন্তা করা যেতে পারে।

সরকারের উপদেষ্টাদের উদ্দেশে নাসীরুদ্দীন আরও বলেন, সরকারের উপদেষ্টারা যদি বিভিন্ন দলের সঙ্গে গোপনে প্রেম করে বেড়ান, তাহলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। এ বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।

নির্বাচন কমিশন সম্পর্কে তিনি কটাক্ষ করে বলেন, দেশের মানুষ এখন নির্বাচন কমিশনকে ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’ হিসেবেই দেখছে। তাদের স্বেচ্ছাচারী আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *