May 23, 2026, 1:07 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনেছিলাম’ — তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে তার নাম জড়ানোর পরই তিনি নিজের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন। সম্প্রতি ভারতের আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ তার ক্যারিয়ার, বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন। এ সময় তাহসানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময়ের গুঞ্জনের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “বিষয়টি পুরোপুরি ভুল ছিল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি, তাই কেউ কিছু না জেনে তাহসানের নাম জড়ায়। এরপরই প্রেমিককে (বর্তমান স্বামীকে) প্রকাশ্যে আনি, যাতে সবার ভুল ভাঙে।”

তাসনিয়া জানান, বিয়ের পর তার কাজ বরং বেড়েছে। তিনি বলেন, “মানুষ হয়তো ভবিষ্যতে আমার উদাহরণ দেবে—অল্প বয়সে বিয়ে করেও অভিনয় চালিয়ে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কখন বিয়ে করবেন, তা তিনিই ঠিক করবেন।” ২০২৩ সালের ১১ আগস্ট শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

উল্লেখ্য, একসময় একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রে তাহসান ও ফারিণের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তা থেমে যায়, আর এখন দুজনই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *