April 7, 2026, 8:18 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জন্মদিনে রাজকীয় চমক: শাহরুখ খানের নতুন ছবির নাম ‘কিং’

বিনোদন ডেস্ক:
বলিউডের বাদশাহ শাহরুখ খান ৬০তম জন্মদিনে ভক্তদের দিলেন এক রাজকীয় উপহার—ঘোষণা করলেন নিজের নতুন সিনেমার নাম ‘কিং’। রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে টাইটেল ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভক্তরা শাহরুখের এই নতুন অবতারে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাচ্ছেন।

নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে শাহরুখ লেখেন, “শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে—‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”

টাইটেল ভিডিওর শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর কণ্ঠ— “কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনো জিজ্ঞেস করিনি।” এই সংলাপেই যেন ফিরে এসেছে ‘ডন’, ‘রইস’ ও ‘জওয়ান’-এর সেই কিংবদন্তি রূপ।ফার্স্ট লুকে শাহরুখকে দেখা গেছে একদম নতুন রূপে—সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে ভয়ংকর অথচ স্টাইলিশ উপস্থিতি।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। ছবিটিতে শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। খবরে জানা গেছে, অভিষেক বচ্চন অভিনয় করবেন প্রধান প্রতিপক্ষের ভূমিকায়, আর আরশাদ ওয়ারসি থাকবেন বিশেষ চরিত্রে। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে, এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *