April 7, 2026, 10:16 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

জেডটিভি বাংলা ডেস্ক:

ফেনীর ছাগলনাইয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেহেদী হাসান (২৪)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ১০–১২ জন বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রমণে যাচ্ছিলেন। তারা রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকটির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের গতি তখন বেশ দ্রুত ছিল, তাই অন্য কেউ নেমে সাহায্য করার সুযোগ পাননি। পুলিশের প্রাথমিক ধারণা, ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *