April 7, 2026, 10:41 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়

রাজবাড়ী সংবাদদাতা:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৬ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ বিক্রি হয়েছে প্রায় ৬৭ হাজার টাকায়। মাছটি কিনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশি।

রোববার (২ নভেম্বর) সকালে অনলাইনে বিজ্ঞাপন দেখে মাছটি ক্রয় করেন প্রবাসী কবির নামের এক ক্রেতা। তিনি পরিবারের জন্য মাছটি কিনেছেন বলে জানা গেছে।

এর আগে ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে আনা হলে আড়ৎদার হালিম সরদারের আড়তে নিলামে তোলা হয়।

নিলামে অংশ নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি মাছটির ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে অস্ট্রেলিয়া প্রবাসী কবির ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কেনেন। মাছটি পরে কুষ্টিয়ায় ডেলিভারি দেওয়া হয়।

ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি মাছটি কিনেছিলাম। পরে অনলাইনে পোস্ট করার পর প্রবাসী ভাই মাছটি কিনে নেন। পদ্মার এ রকম বড় মাছ খুবই বিরল।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, গোয়ালন্দের পদ্মা-যমুনা মোহনায় নিয়মিত বড় বড় মাছ ধরা পড়ে। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা ও দাম দুটোই বেশি। পদ্মার এই বিশাল পাঙাশ বিক্রির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাজারে উৎসুক জনতার ভিড় দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *