April 8, 2026, 2:42 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পুলিশি বাধায় থেমে গেল যমুনামুখী ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

মো. জোনাব আলী :

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা শুরু করা শিক্ষকদের লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তারা যাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে অগ্রযাত্রা থামিয়ে দেয়।

পুলিশি বাধার পর শত শত শিক্ষক রাস্তায় বসে পড়েন, ফলে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন—
‘এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই’,
‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’,
‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’,
‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’,
‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’,
‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’—ইত্যাদি।

এর আগে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইবতেদায়ি শিক্ষকরা। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে তারা লংমার্চের ঘোষণা দেন। শিক্ষকদের অভিযোগ, দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তারা হুঁশিয়ারি দেন—রবিবারের মধ্যেই জাতীয়করণের ঘোষণা না এলে আন্দোলন আরও কঠোর করা হবে। আন্দোলনকারীদের একমাত্র দাবি—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দেন।

এদিন জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *