May 23, 2026, 8:45 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নবীনগরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১ আহত ২

নবীনগরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১ আহত ২

নিজস্ব সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে শিপন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত শিপন নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। আহত দুইজন হলেন ইয়াসিন (আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে) এবং নূর আলম (চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলে আসছিল। শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে খেতে গেলে রিফাত এলোপাতাড়ি গুলি চালান। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরের স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম বলেন, শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহত বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *