April 7, 2026, 4:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে হলে হবে রাজনৈতিক প্রতারণা: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক :
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট আয়োজন করলে তা জনগণের সঙ্গে “নিরেট রাজনৈতিক প্রতারণা” হবে।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই পরিবর্তনের প্রতীক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা।জাহিদুল ইসলাম উল্লেখ করেন, জুলাই গণহত্যার বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। যদিও কিছু চমকপ্রদ উদ্যোগ দেখা গেছে, তবে এখনও রায় হয়নি। তিনি বলেন, “‘হাসিনা খুনি’ প্রমাণ করার জন্য পর্যাপ্ত তথ্য আছে, তবুও বিচারকের হাতে তথ্য আসার পরই রায় হবে, এবং শহীদ পরিবার অপেক্ষা করতে হবে।”

রাষ্ট্রীয় সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই গত এক বছরে সংস্কারের পথে বাধা সৃষ্টি করেছেন। “মধ্যবর্তী সরকারের পক্ষ থেকে কমিশনের নামে তৈরি সনদকে এখনো আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয়। এভাবে গণভোট আনা হলেও তা কার্যকর হবে না।”তিনি আরও যোগ করেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের ওপর নির্ভর করছে। তবে কিছু উপদেষ্টা ও প্রশাসনের অংশ এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়।

পোস্টের শেষাংশে জাহিদুল ইসলাম বলেন, “জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের নাম নয়, এটি প্রজন্মের আদর্শিক জাগরণ ও আমূল পরিবর্তনের প্রতীক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *