May 23, 2026, 3:48 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নবীন-প্রবীণ সমন্বিত উদ্যোগে গড়ে উঠবে কল্যাণরাষ্ট্র: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠনের জন্য প্রবীণদের অভিজ্ঞতা ও জীবনের বাস্তবতার সঙ্গে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “নবীন ও প্রবীণ আলাদা নয়; একটিই জীবন। আজকের নবীন আগামী দিনে প্রবীণ। এই মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র।” তিনি আরও উল্লেখ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করছে। বয়স্ক ভাতা ৬১ লাখ, বিধবা ভাতা ৩৫ লাখে উন্নীত করা হয়েছে। এছাড়া প্রবীণদের জন্য দেশের বিভিন্ন স্থানে ১,০০০ ক্লাবের মাধ্যমে সামাজিক মিলনমেলা ও সৃজনশীল কার্যক্রম চালানো হচ্ছে।

উপদেষ্টা বলেন, নবীন-প্রবীণদের মিলনমেলায় অংশ নেওয়া শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাবে। এ ছাড়া, ডে-কেয়ার সেন্টার, হাসপাতাল চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপলসহ অনেকে।
সূত্র: বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *