May 23, 2026, 3:45 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের আপত্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম জানান, ভারতের পক্ষ থেকে করা মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে। তিনি বলেন, ‘আমরাও বিশ্বাস করি, কোনো দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয়।’ এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ডা. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে আসবেন বলে আয়োজক স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে। অনুষ্ঠানের স্থান হিসেবে রাজধানীর আগারগাঁও এলাকা প্রস্তাব করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়া দিল্লি চায় জাকির নায়েক বাংলাদেশে পা রাখলে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *