May 23, 2026, 3:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম

জেডটিভি বাংলা ডেস্ক:

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে। শনিবার (১ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সমন্বয় করা হয়েছে।

নতুন দাম তালিকা (ভরি প্রতি): ২২ ক্যারেট স্বর্ণ – ২,০১,৭৭৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ – ১,৯২,৫৯৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ – ১,৬৫,০৮১ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ – ১,৩৭,১৮০ টাকা। বাজুস আরও জানিয়েছে, প্রতিটি গহনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

এর আগে গত ৩০ অক্টোবর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, তখন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯৬ টাকা। নতুন সমন্বয়ের ফলে দুই দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ১,৬৮০ টাকা।

চলতি বছর এ পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—যার মধ্যে ৫০ বার বেড়েছে, আর ২৩ বার কমেছে।
২০২৪ সালে সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল।

স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। এ ছাড়া—২১ ক্যারেট – ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট – ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি – ২,৬০১ টাকা। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার—এর মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *