May 23, 2026, 5:18 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব : নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব : নাসীরুদ্দীন পাটওয়ারী

জেডটিভি বাংলা ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি বলছে গণভোট আয়োজন ব্যয়সাপেক্ষ—কিন্তু তাদের নেতাদের চাঁদাবাজির টাকাতেই তা করা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, “বিএনপি দাবি করছে, গণভোটে অনেক টাকা খরচ হবে। অথচ ৫ আগস্টের পর বিএনপির এক প্রার্থীর চাঁদাবাজি করা টাকায় একটি গণভোট আয়োজন করা সম্ভব। আবার ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে, সেটাতেও একটি গণভোট করা যাবে।

তিনি আরও দাবি করেন, বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ সমঝোতা চলছে। “আমরা শুনছি, বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ থেকে সরে আসবে, আর জামায়াত নির্বাচনের আগে গণভোটের দাবিতে নরম অবস্থান নেবে,”—বলেন তিনি।

সরকার ব্যবস্থার প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।

তরুণ রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব—তাহলে হয়তো মাথা খুলবে।”

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, “আপনি যদি জুলাই সনদের আদেশটি জারি করতে পারেন, তবে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আমরা চাই, আপনি শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদের বাস্তবায়নের ঘোষণা দিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *