May 22, 2026, 11:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”, উলিপুরে শিক্ষার্থীদের মাঝে অরণ্য’র ফলজ গাছ বিতরণ

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”, উলিপুরে শিক্ষার্থীদের মাঝে অরণ্য’র ফলজ গাছ বিতরণ

উলিপুর সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরণ্য’ উলিপুর উপজেলা কমিটি।

সোমবার (০৪ আগস্ট) বিকেল ৪টায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”—এই স্লোগানে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের উপদেষ্টা মোঃ নুর আমিন। তিনি শিক্ষার্থীদের হাতে আম, ও পেয়ারাসহ বিভিন্ন জাতের ফলজ গাছের চারা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক হাফেজ রুহুল আমিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অরণ্য সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিত থেকে গাছ লাগানোর গুরুত্ব ও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি করে গাছ লাগানো দরকার। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজন।

অনুষ্ঠান শেষে সবাইকে গাছ লাগিয়ে যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *