July 8, 2026, 6:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

নারায়ণগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

নারায়ণগঞ্জ সংবাদদাতা,

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্যারোলে মুক্তি পেয়ে শনিবার (১ নভেম্বর) দুপুরে তার স্ত্রী রোকেয়া রহমানের জানাজায় অংশ নেন।

জোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মৃত্যুবরণ করেন।

জানাজার সময় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে মতি বলেন, আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে আছি। গতকাল আমার স্ত্রী মারা গেছে। ৩২ বছরের সংসার জীবন সে সবসময় আমাকে সহায়তা করেছে। বড় ভাইয়ের মৃত্যুর সময়ও আমি কারাগারে ছিলাম। যারা এখানে আছেন, তাদের কাছে তার জন্য দোয়া চাই। যদি জীবনে সে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, কারা কর্তৃপক্ষ মতিকে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি দিয়েছে। তিনি দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুক্ত ছিলেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মতির বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ৪৫টি মামলা দায়ের রয়েছে। ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পরে কারাগারে পাঠানো হয়; বাবুই জামিনে মুক্তি পেলেও মতি এখনও কারাভোগ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *