April 7, 2026, 4:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘‘একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়”: সালাহউদ্দিন

‘‘একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়”: সালাহউদ্দিন

জেডটিভি বাংলা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির সঙ্গে মিশিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এতে বিভাজন ও বিভ্রান্তির জন্ম হচ্ছে জাতির মধ্যে। শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে সব সময়ই, বিশেষ করে নির্বাচনের আগে, ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলে। এখন সেটি আরও বেশি দৃশ্যমান। একটি দল ইসলাম ও তরিকা ব্যবহার করে নির্বাচনী সুবিধা নিতে চায়, বিভক্তি তৈরি করতে চায়—তারা ইসলামেরই ক্ষতি করছে।

তিনি আরও বলেন, আমরা ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের দেশ। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি—যে ইসলাম মহানবী হজরত মুহাম্মদ (সা.) প্রচার করেছেন। আমরা কোনো মওদুদী ইসলামের অনুসারী নই। যারা ফিতনা তৈরি করে মুসলমানদের বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলাম, আলেম এবং মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে। কিন্তু জনগণ তাদের বিদায় ঘটিয়েছে। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার—যেখানে থাকবে না ফ্যাসিবাদ, থাকবে না অপরাজনীতি।

তিনি আরও যোগ করেন, অপরাজনৈতিক সংস্কৃতি দূর করতে হলে আমাদের সঠিক পথে রাজনীতি করতে হবে, আদর্শিক রাজনীতি করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতি চর্চার মাধ্যমেই দেশ থেকে অপরাজনীতি বিদায় নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *