April 7, 2026, 4:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মতামতের জন্য কমিশন নয়, সিদ্ধান্ত চাপাতে চাইছে”: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশন তাদের মতামত জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপানোর চেষ্টা করছে; কমিশন মূলত মতামতের জন্য গঠিত হয়নি। শনিবার (১ নভেম্বর) রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি আরও বলেন, কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে।

ক্ষমতায় এলে পরিকল্পনা:
খসরু দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, মেগা প্রজেক্টের বদলে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে উন্নয়ন।

রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন :
তিনি উল্লেখ করেন, আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেতেন তারা ব্যবসায় সফল হলেও তখন লুটপাট বেশি হয়েছিল। এখন রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। তিনি বলেন, “ব্যবসায়ীরা যেন রাজনীতিবিদদের কাছে না যান, বরং রাজনীতিবিদরা ব্যবসায়ীদের কাছে আসুক।” খসরু আরও বলেন, ঢাকায় বসে নীতিমালা প্রণয়ন করা হলেও সংশ্লিষ্ট শিল্প ও কৃষি খাতের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না। বিএনপি এই সংস্কৃতি পরিবর্তন করে মাঠ পর্যায়ে অংশগ্রহণ ও প্রশ্নবিদ্ধ হওয়ার প্রক্রিয়া আনতে চায়।

কৃষি ও দক্ষতাভিত্তিক উন্নয়ন :
তিনি বলেন, “কৃষিতে শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করতে শুরু করেছে। তাদের মধ্যে আধুনিক জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে, যা উন্নয়নের জন্য ইতিবাচক সংকেত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *