April 7, 2026, 1:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করবেন যেভাবে

জেডটিভি বাংলা ডেস্ক :

১৬ ডিসেম্বর থেকে দেশে নেটওয়ার্কে অননুমোদিত বা অনিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ বন্ধ করা হবে। নতুন সিস্টেম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) মোবাইল ফোনের বৈধ IMEI নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (NID) এবং সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধন করবে। এতে সহজেই বৈধ ও অবৈধ ফোন চিহ্নিত করা সম্ভব হবে।

বিদেশ থেকে আনা ফোনের ব্যবস্থাপনা

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। তবে ৩০ দিনের মধ্যে SMS মারফত অনলাইনে তথ্য জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাইয়ের পরে কেবল বৈধ ফোনই নিবন্ধিত হয়ে সচল থাকবে।

বিদ্যমান ব্যাগেজ নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি দেশে ব্যবহৃত ফোনের বাইরে সর্বোচ্চ একটি হ্যান্ডসেট বিনা শুল্কে আনতে পারবেন। অতিরিক্ত হ্যান্ডসেট আনলে শুল্ক দিতে হবে। নিবন্ধন ছাড়া কোনো বিদেশি ফোন দীর্ঘমেয়াদে নেটওয়ার্কে চালু থাকবে না।

বিদেশি ফোন নিবন্ধনের ধাপসমূহ

  1. প্রথমে neir.btrc.gov.bd পোর্টালে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  2. Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিতে হবে।
  3. প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি—যেমন পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয় রশিদ—আপলোড করে Submit করতে হবে।
  4. বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অবৈধ হলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

বিদেশ থেকে কেনা হ্যান্ডসেটের জন্য:

  • পাসপোর্টের ব্যক্তিগত তথ্য পাতা
  • পাসপোর্টের ইমিগ্রেশন সিল থাকা পাতা
  • ক্রয় রশিদ
  • একাধিক হ্যান্ডসেটের ক্ষেত্রে শুল্ক প্রদানের প্রমাণপত্র

উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের জন্য:

  • উপরোক্ত কাগজপত্রের সঙ্গে উপহারদাতার প্রত্যয়নপত্র

এয়ারমেইলে প্রাপ্ত হ্যান্ডসেটের জন্য:

  • প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি (যদি প্রযোজ্য)
  • প্রাপকের জাতীয় পরিচয়পত্র
  • ক্রয় রশিদ
  • একাধিক হ্যান্ডসেটের ক্ষেত্রে শুল্ক রশিদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *