April 7, 2026, 11:59 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কুড়িগ্রামে এক মা‌সে ২ কোটি টাকার মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে এক মা‌সে ২ কোটি টাকার মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি,

কুড়িগ্রাম সীমান্তে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে টানা অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত একমাসে- অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, গবাদি পশু (গরু-মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মশলা, চিনি, তৈরি পোশাক, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা।

এছাড়া গত ৩১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর বিওপি এলাকায় একটি বিশেষ অভিযানে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি সদস্যরা। পণ্যগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরে আসে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর ফলে সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার অনেকটাই কমে এসেছে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে চোরাচালানের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে সম্প্রতি এসব এলাকায় পাচারকারীদের সক্রিয়তা অনেকটা হ্রাস পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *