May 23, 2026, 9:37 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দুর্নীতি বন্ধে লাঠি নিয়ে সংসদে যেতে চান; খালেদ সাইফুল্লাহ

দুর্নীতি বন্ধে লাঠি নিয়ে সংসদে যেতে চান; খালেদ সাইফুল্লাহ

জেডটিভি বাংলা ডেস্ক:

বাংলাদেশের প্রধান সমস্যা লুটপাট ও দুর্নীতি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেছেন, “দুর্নীতি শুরু হয় সংসদ থেকে। তাই দুর্নীতি বন্ধের আইন সংশোধনের জন্য আমি লাঠি নিয়ে সংসদে যেতে চাই ,

তিনি আরও বলেন, “এই নির্বাচনকে আমি আমার জন্য জিহাদ হিসেবে গ্রহণ করেছি। যারা ইসলামী রাজনীতি বিশ্বাস করে না, তাদের ভোট দেওয়া হারাম।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৩টা থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৪নং চর মার্টিন ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল সিরাজী।

বিশেষ বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৪নং চর মার্টিন ইউনিয়ন শাখার সভাপতি কারী শোয়াইব সিদ্দিকী।

বক্তারা বলেন, দেশে ন্যায়-ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একমাত্র পথ।

এনএস/জেডটিভি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *