May 23, 2026, 1:07 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

জেডটিভি বাংলা ডেস্ক:

চুরির অভিযোগে গ্রেফতার হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্ত। স্বর্ণের গয়না চুরির অপরাধে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের ব্রেবন রোড এলাকা থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপার বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ অক্টোবর কলকাতার পোস্তা থানা এলাকায় আদি বাঁশতলা লেনে একটি দোকানে নারী ক্রেতার ব্যাগ থেকে স্বর্ণের বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলে দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে।

ভুক্তভোগী নারীর দাবি, তার ব্যাগে ২০ গ্রামের স্বর্ণের মঙ্গলসূত্র, ২১ গ্রামের স্বর্ণের নেকলেস লকেট, ১৩ গ্রাম এবং ৯ গ্রামে তৈরি দুটি স্বর্ণের ব্রেসলেটসহ নগদ ৪ হাজার টাকা ছিল।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেত্রী রূপার বাড়িতে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব অভিযোগ অস্বীকার করলে পুলিশ রূপার বাড়িতে তল্লাসি চালায় এবং সব স্বর্ণের গয়না (৬২.৯৫ গ্রাম) উদ্ধার করে।

শুক্রবার (৩১ অক্টোবর) রূপাকে আদালতে হাজির করা হলে জানা যায়, একসময় বিনোদন জগতে টিভি সিরিয়াল ও সিনেমায় কাজ করলেও এখন অভিনয়ের সঙ্গে যুক্ত নেই তিনি। সংসার চালাতে তাই কয়েক বছর ধরেই এ পথ বেছে নিয়েছেন।

জানা যায়, অভিনেত্রী রূপা দত্ত এবারই প্রথম গ্রেপ্তার হননি। এর আগে ২০২২ সালে পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বইমেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালালে তার কাছে পায় একাধিক মানিব্যাগ ও নগদ ৭৫ হাজার টাকা। পুলিশ এর কারণ জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিনেত্রী।

টালিউডে অভিনয়ের পাশাপাশি এক সময় হিন্দি সিরিয়ালে অভিনয় করেও খ্যাতি অর্জন করেছিলেন অভিনেত্রী রূপা দত্ত। তবে কাজের পরিবেশ না থাকার অভিযোগ করে ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *