April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার

সাভারে এপিসি থেকে ফেলে হত্যা, পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক,
সাভারে পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া থেকে এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এএসআই মোহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানায়। তিনি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৯৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন শহীদ ইয়ামিনের মামা আব্দুল্লাহ আল কাবির‌‌।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় এএসআই মোহাম্মদ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *