May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“ম্যাচ না জিতলে ফিফটির কোনো মূল্য নেই”: তানজিদ হাসান তামিম

স্পোর্টস ডেস্ক :
প্রথম ম্যাচে দুর্দান্ত অর্ধশতক পেয়েও দলকে জেতাতে পারেননি তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৪ রানে হেরে যায় দল। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তামিম। সোজাসাপটা বললেন, “ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না। উইকেটটা যেমন ছিল, সেট ব্যাটারদেরই শেষ করতে হয়।”

দায় নিজের কাঁধে নিলেন তামিম তিনি স্বীকার করেছেন, উইকেটের অবস্থা কঠিন হলেও দলের হয়ে শেষ পর্যন্ত থেকে জয় নিশ্চিত করাই ছিল তার দায়িত্ব। তামিম বলেন, “উইকেটটা একটু স্টিকি ছিল, বল ঠিকমতো ব্যাটে আসছিল না। নতুন ব্যাটারদের জন্য মারাটা কঠিন ছিল। ওদেরও একই অবস্থা হয়েছে, হিট করতে গিয়ে আউট। তাই আমার মনে হয়, যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম, ম্যাচটা সহজেই বের হয়ে যেত।”

উইকেট নয়, দায় ব্যাটারদের তবে হারের কারণ হিসেবে পিচকে দায় দিতে নারাজ তামিম। তার মতে, ১৫০ রানের লক্ষ্য যথেষ্ট সহজ ছিল জয়ের জন্য। তিনি বলেন, “যে উইকেটই হোক, ১৫০ রান তাড়া করা সম্ভব ছিল। এটা পুরোপুরি ব্যাটারদের ব্যর্থতা। আমরা দায়িত্ব নিতে পারিনি। ব্যাড ডে গেছে আমাদের। এখান থেকে কিভাবে ফিরব, সেটা আমাদেরই ভাবতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *