April 8, 2026, 4:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাজধানীসহ তিন বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা

জেডটিভি বাংলা ডেস্ক :
দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতে এটি ভারতের ছত্তিশগড় রাজ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও শক্তি হারিয়েছে, তবে এর প্রভাব রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশের চারটি বিভাগে — ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা — বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না এবং এভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে আরও দুই দিন।

রাজধানীতে বৃহস্পতিবার সকালটা ছিল রোদে ভরা, কিন্তু সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “রাজধানী ও এর আশপাশের এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আজ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি মূলত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই হচ্ছে।”

তিনি আরও জানান, মন্থার পাশাপাশি আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুটি আবহাওয়া ব্যবস্থা একসঙ্গে প্রভাব ফেলছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে। আগামী শুক্রবার ও শনিবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে।
বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, জানিয়েছেন এই আবহাওয়াবিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *