May 23, 2026, 6:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জাতীয় নাগরিক পার্টি সরকারের প্রতি ৩ আহ্বান জানালো

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার সরকারের প্রতি তিনটি আহ্বান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার দাবি করেছে। দলটি বলেছে, জুলাই সনদ শুধুই রাজনৈতিক সমঝোতার দলিল নয়, এর আইনি ভিত্তি থাকা প্রয়োজন।

এনসিপি জানান, জাতীয় ঐকমত্য কমিশন গতকাল সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। কমিশন দুই ধরনের সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছে—সংবিধান সম্পর্কিত এবং সংবিধান সম্পর্কিত নয়। এনসিপি মনে করে, সরকারের উচিত প্রস্তাব-১ গ্রহণ করা, যাতে সংবিধান সংস্কার বিল কার্যকর হয় এবং গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের পথ সুগম হয়।

বিবৃতিতে এনসিপি সরকারের প্রতি তিনটি আহ্বান জানিয়েছে—

  1. কমিশন সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া (প্রস্তাব-১) গ্রহণ করে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
  2. সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও উন্মুক্ত করতে হবে।
  3. জুলাই সনদ বাস্তবায়নের খসড়া গ্রহণ করলে সনদ স্বাক্ষরের প্রক্রিয়ায় অগ্রগতি সম্ভব হবে।

এনসিপি স্পষ্ট করেছে, প্রস্তাব-২ গ্রহণ না করলে সংস্কার কার্যক্রম ভণ্ডুল হয়ে যেতে পারে, তাই সরকারকে প্রস্তাব-১ বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *