May 27, 2026, 1:27 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নতুন সুযোগ, নির্ধারিত শর্তাবলি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। পূর্বে অন্য দেশের রিক্রুটিং এজেন্সিকে বেশি সুযোগ দেওয়া হতো, কিন্তু দুই দেশের আলোচনার পর এখন বাংলাদেশিও সমান সুযোগ পাবেন।সরকারি তথ্য অনুযায়ী, ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্ট নির্বাচনে অভিন্ন মানদণ্ড প্রয়োগ হবে।

নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, রিক্রুটিং এজেন্টদের অবশ্যই থাকতে হবে:

  • ন্যূনতম ৫ বছরের কার্যক্রমের অভিজ্ঞতা
  • গত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী পাঠানোর রেকর্ড
  • অন্তত তিনটি দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা
  • বৈধ লাইসেন্স, সদাচরণের সনদ, প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র
  • অন্তত পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র
  • ১০ হাজার বর্গফুটের স্থায়ী অফিস
  • গন্তব্য দেশের আইন মেনে কর্মী পাঠানোর প্রমাণ

এই শর্তাবলি পূরণকারী বৈধ লাইসেন্সধারী এজেন্টদের তালিকাভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত পূরণে সক্ষম এজেন্টরা ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *