May 27, 2026, 1:27 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মেট্রোরেলে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. মোজাম্মেল হক ও বিচারপতি শামীম আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আদালত জানতে চেয়েছেন, নিহতের পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হবে না, এবং মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে এ বিষয়ে রিটটি দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ। শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটে বলা হয়, মেট্রোরেল চলার সময় নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রতিক্রিয়ার ঘাটতির কারণেই ওই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার ফলে মৃত্যুর ঘটনা ঘটায় নিহতের পরিবার আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন।

হাইকোর্টের এই রুলের পর এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *