May 23, 2026, 1:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

১০ মাস পর ফিরে বাবর করলেন ০, বিশাল হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক :

রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হয়েছে বড় ধাক্কায়। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান হেরে যায় ৫৫ রানের বিশাল ব্যবধানে।

ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাবর আজমের ফেরার ঘটনা। ১০ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরে বাবর কোনও রান করতে পারেননি। ৩ নম্বরে নেমে মাত্র দুই বল খেলে তিনি আউট হন, যা দলের জন্য হতাশাজনক প্রারম্ভ হয়। সাহিবজাদা ফারহান ২৪ রান করে আউট হওয়ার পর বাবর ব্যাটিংয়ে নামেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার করবিন বশের করা বলটি ব্যাটে লাগানো যায়নি এবং সরাসরি কভারে দাঁড়ানো রিজা হেনড্রিকসের হাতে চলে যায়।

এর আগে দক্ষিণ আফ্রিকা রিজা হেনড্রিকসের ৪০ বলে ৬৬, টনি ডি জর্জির ১৬ বলে ৩৩ এবং জর্জ লিন্ডারের ২২ বলে ৩৬ রানের ঝড়ে ১৯৩ রানের শক্তিশালী স্কোর গড়ে।

জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে ভালো করতে পারেনি। দলের পক্ষ থেকে সর্বোচ্চ রান আসে সাইম আইয়ুবের ২৮ বলে ৩৭ এবং মোহাম্মদ নওয়াজের ২০ বলে ৩৬ রান থেকে, যা জেতার জন্য যথেষ্ট হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *