April 8, 2026, 4:33 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিলে পঞ্চম দিনের শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক :
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। এদিন আদালতে বিএনপির পক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করছেন।

চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছিল একটি অনন্য ও কার্যকর পদ্ধতি। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবে তা বাতিল করা হয়।”

তৃতীয় দিনের শুনানিতেও তিনি দাবি করেন, “যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেটি ছিল পরিকল্পিত।” এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ পাঁচজন আপিল দায়ের করেন।

উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন।
তবে ওই রায়ের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের একটি অংশ এ ব্যবস্থাটি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *