May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শেষ দুই ম্যাচ জিতে সিরিজ জিততে চান সাকিব

স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে শুরু করেছে বাংলাদেশ। তবে পরাজয়ে ভেঙে পড়েননি তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করছেন, বাকি দুই ম্যাচ জিতেই সিরিজের বন্দোবস্ত করতে পারবে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আজ খারাপ দিন গেছে, তবে সিরিজ এখানেই শেষ নয়। সামনে আরও দুই ম্যাচ আছে, ইনশা-আল্লাহ আমরা কামব্যাক করব। এখন ব্যাকফুটে যাওয়ার কোনো সুযোগ নেই। ঘরের মাঠে খেলছি, সিরিজ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

তবে ব্যাটিংয়ে কিছু ঘাটতি আছে বলে জানান সাকিব। তিনি বলেন, “তামিম ভালো শুরু পায়, কিন্তু মিডল অর্ডারে কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। যদি খেলা আরও গভীরে নেওয়া যেত, সুযোগ থাকত। এখানে আরও দায়িত্ব নেওয়া জরুরি।”

সাকিবের মতে, পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোই হারের মূল কারণ। “১৬০ রান চেজ করা সম্ভব ছিল, কিন্তু শুরুতেই চার উইকেট হারিয়ে ফেলায় ম্যাচটা কঠিন হয়ে গেছে। যদি দুই উইকেট কম হারাতাম, সম্ভবত ম্যাচ সহজে চেজ করা যেত।”

তিনি আরও বলেন, “গ্যালারি থেকে স্লোগান শুনে ভালো লাগছিল, কিন্তু তখন মনোযোগ ছিল পরের বলে কীভাবে রান তোলা যায় সেই দিকে। একটা হার মানেই শেষ নয়, সামনে সুযোগ আছে—we’ll come back, ইনশা-আল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *