April 8, 2026, 4:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কিছু এলাকায়

নিজস্ব প্রতিবেদক :

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত দেশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিডিটেড, যাত্রামুড়া ও কাঁচপুর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া নারায়ণগঞ্জের মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও আশেপাশের এলাকা এবং শীতলক্ষা নদীর পশ্চিম পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংস্থাটি জানিয়েছে, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *