May 23, 2026, 6:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ জানায়, সম্প্রতি রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ফাইজা জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ও কটূক্তিমূলক ভাষায় বক্তব্য দেন। বক্তব্যের সময় তিনি শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

পরবর্তীতে ওই ভিডিওটি তিনি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম জানায়, ফাইজার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন একাউন্ট পর্যালোচনায় দেখা গেছে, তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তদন্তে আরও জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতেন। এছাড়াও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর ডিবি পুলিশকে লিখিতভাবে অবহিত করেন। তাৎক্ষণিক অভিযান চালানো হলেও ফাইজা পালিয়ে যান।

পরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় সোমবার সন্ধ্যায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

তার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাকে আদালতে চালান করা হবে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *